গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৪ নং রাজাহার ইউনিয়ন কে মডেল ইউনিয়ন গড়তে নৌকার মাঝি হতে চায় আওয়ামী লীগের রাজাহার ইউনিয়ন সাধারন সম্পাদক সোহেল রানা শিবলু।
সোহেল রানা শিবলু ১৯৮৩ সালে উপজেলার রাজাহার ইউনিয়নের নঁওগাও গ্রামে সম্ভ্রান্ত মুসসিলম ও আওয়ামী পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম আলহাজ¦ সোলাইমান আলী ও মাতার নাম মৃত্যু সেলিনা আক্তার। তিনি ছাত্র জীবন থেকে সে ১৯৯৬ মুজিব দিশারী আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, এরপর ২০০২সালে ছাত্রলীগের রাজাহার ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করে। দীর্ঘ প্রায় ১০ বছর পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকায় এসে রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অদ্যবদি পর্যন্ত সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। তার এই সাধারন সম্পাদকে রাজাহার ইউনিয়নে আওয়ামী লীগ শক্তিশালী এবং সক্রিয় হয়ে সাধারণ মানুষের মনের কোঠায় ঠাই পেতে বসেছেন।
ছাত্রলীগের সাধারন সম্পাদক থাকা অবস্থায় ২০১৩ সালে মও ঃসাইদীকে চাঁদে দেখা গিয়াছে এই গুজবে সমাবেত জনতার হাতে নির্যাতিতো হয়েছেন।
তার এই রাজনীতি দীর্ঘ সময়ে রাজাহার ইউনিয়নের অসংখ্য গরিব অসহায় মানুষ কে তার ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগীতা করেন।
বিশেষ করে করোনা কালীন সময়ে অত্র ইউনিয়নের খেটে খাওয়া দিন মজুর, রিক্সা চালক ও অসহায় মানুষ কে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন আমাকে যদি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ সরকারের চার বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা নৌকা মার্কা দেয়, তাহলে রাজাহার ইউনিয়ন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে শেখ হাসিনাকে নৌকা উপহার দিবো এবং এ ইউনিয়ন কে মডেল, দূর্ণীতি মুক্ত, মাদক মুক্ত করার সুযোগ পাব। এ ছাড়াও তিনি ইউনিয়নবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।