‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তÍুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টা উপজেলা সভারুমে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, উপজলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি প্রকৌশলী দুলাল কুমার কুন্ডু, উপজলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মোঃ রাসেল মন্টু ও ফায়ার স্টেশনের সাব কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। বেলা ১২ টায় উপজেল পরিষদ চত্তরে ফায়ার সার্ভিস তার মহড়া প্রদর্শন করে।