বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাবনা আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন রাজু। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হিরোক, জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য আবদুল কাদের, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি ফিরোজ আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আখিরুজ্জামান মাসুম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদি হাসান পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন কবির মুন প্রমুখ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হিরোক জানান, পাবনার কৃতিসন্তান কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর পাবনা আগমন উপলক্ষে জনসভা সফল করতে উপজেলা বিএনপি প্রস্তুতিসভার আয়োজন করে।