পাবনার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এর আগে মেয়াদ উত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। নতুন কমিটিতে আতিকুল হাসান বিল্পবকে সভাপতি ও মেহেদী হাসান মামুনকে সাধরণ সম্পাদক ঘোষনা করা হয। এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার ( ৫ অক্টোবর ) জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ খবর জানানো হয়।
এদিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে সন্ধ্যায় পৌর শহরে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।