গত সোমবার দুপুরে দিঘলিয়া উপজেলার সেনহাটি (সরিষাপাড়া)
নিবাসী মোঃ নুরুল ইসলামের মেয়ে মোছাঃ ইসমত আরা (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আপন খালাতো ভাই ইমন হোসেনের সাথে প্রেমের সম্পর্কের জের ধরে
গত জুন মাসে পারিবারের সম্মতি ছাড়াই আদালতের মাধ্যমে তারা বিবাহ করে। কিন্তু ইসমত আরার পরিবার এ বিবাহের সম্পর্ক মনের থেকে মানতে পারেনি। যে কারনে ইসমত আরার বিবাহ নিয়ে পারিবারিক কলহ চলছিল।
তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় পারিবারিক কলহের জের ধরে পরিবারের স্বজনদের পক্ষ থেকে ইসমত আরাকে দৈহিক ও মানসিক নির্যাতনের ফলে গত সোমবার দুপুর ২.৩০ মিনিটে বাড়ির টিনের চালার গোসল খানার ভিতরে বাসের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এদিকে গোসলখানা থেকে ইসমত আরার বিলম্ব হলে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। স্বজনদের আত্নচিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গতকাল মঙ্গলবার ময়না তদন্ত শেষে লাশ নিজ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।