সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পুজামন্ডপ দিনাজপুরের পার্বতীপুরে গোবিন্দপুর চম্পাতলী ভবেরবাজার সার্বজনীন দূর্গাপুজা। এ পূজা মন্ডপ ও দুর্গোৎসব দেখতে আসেন দুর-দুরান্তের মানুষ। নামে দুই আড়াই কিলোমিটার ব্যাপি মানুষের ঢল। পুণার্থীরা আসেন বাসে, ট্রেনে, মাইক্রোসহ বিভিন্ন যান বাহনে অধিকাংশ আসেন পরিবার-পরিজন নিয়ে। তারা দূর্গোৎসবের বিষয় বৈচিত্রতা, সৌন্দর্য ও উপস্থাপনায় মোহিত হন। আয়োজকদের ব্যবহার, আতিথেয়তায়ও মুগ্ধ হন। এবার এই দুর্গোৎসবে তাদের ব্যয়ের পরিমান প্রায় ১৬ লাখ টাকা। পূজা মন্ডপের ১৩০ ফুট লম্বা ও ৬৫ প্রস্থ ফুট বিশাল আকৃতির গেট নির্মান, ঘট তৈরী, দুটি পানির ঝর্ণাসহ সব সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি দর্শনার্থীদের জন্য নির্মিত মঞ্চ, জেনারেটর এবং অতিথি আপ্যায়ন। অষ্টমী ও নবমীতে দর্শনার্থীদের মাঝে খিঁচুড়ি বিতরণ করা হয়। গত ৬ বছর ধরে এর পরিধি, ব্যাপ্তি, বিষয়বস্তুর বৈচিত্রতা, সৌন্দর্য ও উপস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের কারণে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পুজামন্ডপ হিসেবে পরিচিতি লাভ করেছে। গত ৩৯ বছর ধরে এখানে শারদীয় দূর্গোৎসব হয়ে আসছে। এবার পার্বতীপুর উপজেলায় ১৬১টি ম-পে হবে দুর্গাপূজা। গত সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়। বিজয়া দশমীর মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে ১৫ অক্টোবর।
গোবিন্দপুর চম্পাতলী ভবেরবাজার সার্বজনীন বারোয়ারী দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র রায় জানান, বলেন, আমরা কলকাতার আদলে ‘থিম’ পরিচালনায় মাতৃশক্তি মূর্তি তৈরী করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারটি কমিটি অত্যান্ত গুরুত্ব দিয়ে থাকে। বোধন থেকে শুরু করে বিসর্জনের দিন পর্যন্ত নিরাপত্তার বিষয়টি দেখভালের জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, পুরুষ ও মহিলা আনসার এবং প¬াটুন কমান্ডার (পিসি) নিয়োজিত থাকবে। কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীদের নিয়ে ১০০ জনের একটি টিম দর্শানার্থীদের অভ্যার্থনা, আপ্যায়ন ও বিদায় প্রদান পর্যন্ত দেখাশুনা করবেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির পার্বতীপুর উপজেলার শাখার সভাপতি কৈলাশ প্রসাদ সোনার বলেন, দুর্গোৎসবকে ঘিরে পূজা ম-পগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন। পাশাপাশি আমাদের উদ্যোগে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মমিন উদ্দীন জানান, দূর্গাপুজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে সম্পন্ন করতে মন্ডপে মন্ডপে আনসার-ভিডিপি সদস্যদের ১৬ টহল ও ৫ কুইক রেসপন্স টিম কাজ করছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, শারদীয় দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন সজাগ রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ দুর্গাৎসব পালন করতে পারে সে জন্য কন্ট্রোল রুম চালুসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।