দিনাজপুরের ঘোড়াঘাটে আগামী ২ নভেম্বর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারন ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১০জন প্রতিদন্ডিতা করছেন। মেয়র পদে প্রার্থীরা হলো পর পর ২ বার নির্বাচিত বর্তমান মেয়র আবদুস সাত্তার মিলন। তিনি ঘোড়াঘাট পৌর বি এন পির সভাপতি। বি,এন,পি ভোট বর্জন করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকছেন। এ ছাড়া ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল নৌকার মাঝি হয়ে মাঠে নেমেছেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। অন্য দুজন হলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও প্রভাষক আবব্দুল মান্নান সরকার। এ ছাড়াও ৯টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মাঠে নেমেছেন।