রংপুরের তারাগঞ্জে ‘বাংলাদেশের খবর’ পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন করা হয়েছে। গত রোববার তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধির উদ্যোগে এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা শেষে বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আশরাফুল আলম, সাবেক ছাত্রলীগের সহসভাপতি মাজেদুল ইসলাম বকুল, সয়ার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রনি, বিশিষ্ট সমাজসেবক রুশোদ আল ফেরদৌস মিশু, খিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজালুর রহমান, আলমপুর ইউনিয়নের ইউপি সদস্য বাদশা মিয়া।
এ ছাড়াও উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সিরাজুল ইসলাম বিজয়,রহিদুল ইসলাম মিয়া, শিপুল ইসলাম শিকড়, আরিফ শেখ, খলিলুর রহমান খলিল, নাহিদুজ্জামান নাহিদ, ময়েন উদ্দিন, জুয়েল ইসলাম, তারাজুল ইসলাম, রহমত মন্ডল, পিয়ারতুল্লাহ সুমন, মোতালেব হোসেন, ইমরান প্রামানিক, আমজাদ হোসেন, লিমন হোসেন, সাইফুল ইসলাম সুমন, রাকিবুল হাসান রকিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক মানুষ ওই অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গণমাধ্যম মানুষের বাক্ স্বাধীনতা রক্ষা করে। আজকাল সামাজিক যোগাযাগ মাধ্যমে একটি খবরের পোস্টেই একটি দেশ পরিবর্তন করে দেয়। সাংবাদিকদের সাহসী হতে হবে। সত্য মিথ্যা যাছাই করে খবর পরিবেশন করতে হবে। আমি সাংবাদিকদের আহবান জানাই আপনার অন্যকারী যতোই শক্তিশালী হোক না কেন তাকে কলমের লেখনীতে প্রতিহত করবেন।