রাজশাহীর মোহনপুরে বাবা ও দাদীর কবর রক্ষা করতে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন বাবুল হোসেন নামের এক ব্যক্তি।
আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কোটালিপাড়া গ্রামের বাবুল হোসেন নামের এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তিতে বাবা খায়ের উদ্দিন ও দাদীর মৃত্যুর পর লাশ দাফন করেন। ওই গোরস্থানের জমি নিয়ে একই গ্রামের মৃত ফজের মন্ডলের ছেলে কালাম মন্ডলের সাথে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বাবুল হোসেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাছে লিখিত আবেদন করেন। সঠিক তদন্তের করে প্রতিবেদন দেওয়ার জন্য ধোরশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেন। কিন্তু তদন্তকারি কর্মকর্তা আবেদনকারিকে না জানিয়ে ইচ্ছামত প্রতিবেদন দাখিল করেন। ওই বিষয়টি পুনরায় তদন্তের জন্য ভুক্তভোগী বাবুল হোসেন রাজশাহী জেলা প্রশাসকের কাছে নিখিত আবেদন করেন।
রাজশাহী জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনরায় তদন্ত করে সঠিক প্রতিবেদন দেয়ার জন্য মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমিকে) চিঠি মাধ্যমে বলা হয়েছে।