নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে গণসংহতি আন্দোলন বেড়া শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ অক্টোবর) রোববার বেড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সদস্য সচিব সানোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ফাতেমা রহমান বিথী,বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া উপজেলা শাখার আহ্বায়ক লিমন সরকার,সজিব হোসেন,দিপ্ত, সুমন কুমার,অনিক মল্লিক। এ সময় বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।