মণিরামপুরে মানব পাচার প্রতিরোধে করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। ব্রাকের প্রশিক্ষক আজিমুল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, ইউপি চেয়ারম্যান মাস্টার মশিয়ূর রহমান, আবদুল হামিদ সরদার, এসআই আবদুল হান্নান, প্রধান শিক্ষক জামাল উদ্দীনসহ ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও খতিব প্রমূখ।