মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে উপজেলার চালকিডাঙ্গা ধান ক্ষেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
থানার ওসি (তদন্ত) মোঃ ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে ওই মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে, সপ্তাহ খানেক আগের মৃত যুবকের পরিচয় মেলেনি। কিভাবে মারা গেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।