রক্ত দিন, জীবন বাঁচান- এশ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া- মনোয়ারা ফাউন্ডেশন ও পাবনা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ রোববার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ মোট ২০৮ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবার মধ্যে ছিল ওজন ও উচ্চতা নির্ণয়, ব্লাডগ্রুপ, ব্লাড সুগার এবং ব্লাড পেসার পরিমাপ।
এর আগে মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক ওমর ফারুক, প্রভাষক নুর মোহাম্মদ, ডাক্তার জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।