বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো: রেজাউল করিম মুন্টু মন্ডল মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার দুপুরে এই মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেনের কাছে এই মনোনয়ন পত্র দাখিল করেন। সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবদুল খালেক দুলু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আইয়ুব আলী তরফদার, সাধারণ সম্পাদক মো: আশিক আহম্মেদ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুস আলী, ছাত্রলীগের সভাপতি মো: সোহান সাগর, রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক মো: সুরুতজ্জামান উপস্থিত ছিলেন। আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদটিতে চেয়ারম্যান পদে উপ নির্বাচন হওয়ার কথা রয়েছে।