শনিবার সকালে শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামে বিদ্যুৎস্পর্শে শাহাদ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শাহাদ উদ্দিন মাটিপুকুর গ্রামের মৃত জাহান আলীর ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, শাহাদ উদ্দিন বাড়ির পাশে বৈদ্যুতিক লাইনের তার টানতে গিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনার কবলে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।