বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়ার সান্তাহার পৌর শাখাকে গতিশীল এবং সুসংগঠিত করার জন্য ৯টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ৯ টায় পৌর যুবদল কার্যালয়ে ৬নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রেজাউল করিম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পাইলট, বিএনপির নেতা চঞ্চল, যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, যুবদল নেতা বেলাল, জুয়েল, সাদেক, আশিক, হীরা, সাব্বির, জাকির, ছাত্রদল নেতা আলিফ প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে রেজাউল করিম রাশেদ কে সভাপতি, রুবেল হোসেন কে সাধারণ সম্পাদক ও সুরুজ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৬নং ওয়ার্ড যুবদলের নতুন কমিটি ঘোষনা করা হয়।
সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লিটন বলেন, সান্তাহার পৌর যুবদল কে একটি মডেল ইউনিট রুপান্তর করাই আামদের লক্ষ্য। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পৌর যুবদলকে আরও শক্তিশালী সংগঠন হিসাবে পরিণত করবো এবং সততার সঙ্গে দায়িত্বে পালনে আমরা সচেষ্ট থাকবো।