পাবনার সুজানগরের গাবগাছি গ্রামে নাসিমা খাতুন (৩৩) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যা রাতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। সে ঐ গ্রামের সলিম উদ্দিন শেখের স্ত্রী।
সুজানগর থানার ডিউটি অফিসার ইয়াছিন আলী জানায়, সন্ধ্যা ৭টার দিকে দুই সন্তানের জননী উক্ত নাসিমা খাতুন বাড়ির সবার অজান্তে তার বসত ঘরের মধ্যে বিষপান করে আত্মহত্যা করে। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।