পাবনার ভাঙ্গুড়ায় আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্তায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে ঈশ্বরদী - ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা নামকস্থানে এঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ওই ব্যক্তি প্রায় দুই বছর যাবত উপজেলার কৈডাঙ্গা এলাকায় থাকতো। তিনি এলাকার ঘুরাফেরা করতেন আর মানুষজনের নিকট খাবার চেয়ে খেতেন। রাতের বেলায় গ্রামের স্কুলের বারান্দায় ঘুমাতেন। শুক্রবার দুপুরে ঘটনার সময় কৈডাঙ্গা রেলব্রীজের ওপর (পূর্বপাশে) দাড়িয়েছিলেন তিনি। এ সময় দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে ব্রিজের নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
বিট কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম,ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।