দিনাজপুরের ঘোড়াঘাটে এবারে ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে মোট ৩৯টি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলিতে চলছে শেষ তুলির আচড়সহ সাজ সজ্জার কাজ। ইতিমধ্যেই ঘট পূজার মধ্য দিয়ে দেবীর আগমনের বার্তায় আনন্দ ও নাচগানের অনুষ্ঠান দিয়ে পূজার প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন মন্ডপগুলি পরিদর্শন করেছেন। প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আনছার ও স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ করা হয়েছে। আগামী ১১ অক্টোবর ষষ্ঠির মধ্য দিয়ে মুল পূজার অনুষ্ঠান শুরু হবে। ঘোড়াঘাট উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি ও ঘোড়াঘাট সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্রী কার্তিক চন্দ্র বলেন, এবারে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের নির্দেশনায় পূজা মন্ডপগগুলিতে জনসমাগম সিমিত করা হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।