ইন্সপেক্টর মো. জিয়াউর রহমান কর্মকর্তা ইনচার্জ (ওসি) হিসেবে পাইকগাছা থানায় যোগদান করেছেন। ৬ অক্টোবর বিদায়ী ওসি মো. এজাজ শফী খুলনা এসপি অফিসের ট্রেনিং শাখায় বদলীর পর জিয়াউর ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি এস আই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইন্সপেক্টর জিয়াউর রহমান ইতঃপূর্বে রেঞ্জ ডিআইজি অফিস ও সাতক্ষীরা জেলার আশাশুনি, কলারোয়া সহ বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি যশোর জেলার বেনাপোল। যশোর এম এম কলেজে লেখাপড়া করেছেন। তার পিতার নাম মৃত. ইছা হক ও মায়ের নাম মোছাঃ ছবেদা বেগম।