গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় বারাকপুর ইউনিয়ন পরিষদের বিজয় চত্বরে বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেনের সভাপতিত্বে দিঘলিয়া থানা পুলিশ কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা অর্চনা পালন করতে কোনো প্রকার বাধার সম্মুখীন যাতে না হয় সেদিকে প্রশাসন সজাগ দৃষ্টি রাখবে। সনাতন ধর্মাবলম্বীরাও সরকারী নির্দেশনা মেনে পূজা পালন করবেন। জন প্রতিনিধিরা সকলে সহযোগিতা করবেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খুলনা এস এম রাজু আহমেদ,দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সৌমিত্র দাস,সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, এস আই আজিজ মাহমুদ, এসআই সঞ্জিত সাহা এসআই তন্ময় হেমন্ত, এসআই রানাপ্রতাব, এ এস আই শাহিদুল ইসলাম এএসআই শামিম হোসেন, সৈয়দ হাসিবুল ইসলাম, আঃ রব মোল্লাসহ উপজেলার প্রতিটি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।