আগামী ১১নভেম্বর অনুষ্ঠেয় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধান মন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী হাকিমপুর উপজেলার ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বদ্বিতা করবেন খট্রা মাধবপাড়া ইউপি থেকে আবদুল মালেক মন্ডল, বোয়ালদাড় ইউপি থেকে সদরুল ইসলাম ও আলীহাট ইউপি থেকে আবু সুফিয়ান।
হিলি হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।