দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিশ্ব ব্যাংকের উন্নয়ন সহায়তার সম্ভাব্যতা নির্ধারণের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ,প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(৭অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পৌরসভা কনফারেন্স সভা কক্ষে
এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিরামপুর পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে পৌরসভায় টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।
এ সময় কর্মশালায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্তকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সুপার ভাইজার ইঞ্জিয়ার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, সিনিয়র আর্কিটেকচার ইঞ্জি: হেলাল উদ্দিন, রাশেদুল আলম, মামুনুর রশিদ, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, পৌর কাউন্সিলর বৃন্দ. মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান ও স্থানীয় সুধীবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।