চিরিরবন্দরে কালাজ¦র নির্মুল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলরুমে জাতীয় কালাজ¦র নির্মুল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন ঢাকা জাতীয় কালাজ¦র নির্মুল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরান মেহেদী, ডিভিশনাল টেকনোলজিষ্ট হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডঃ সাব্বির হায়দার।