চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক শফিউদ্দীন আহমেদ বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার দুপুর ১ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভ্পাতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি ১৯৪৫ সালে এসএসসি পাশ করে পরবর্তিতে ইংরেজিতে এম এ ও এমএড ডিগ্রী অর্জন করেন। বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।