খুলনার পাইকগাছায় আশ্রয় নিয়ে আশ্রয় দাতকে গ্রাসের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগী অ্যাড. শরিফা খাতুন থানা সাধার ডায়েরী করেছেন। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউনিয়নের দক্ষিণ গড়ের আবাদ গ্রামে। জিডি ও এলাকাবাসীর তথ্যে জানা যায়, অ্যাড. শরিফার পৈত্রিক (দলিল নং ৪২১৪ তাং ১৯.০৯.৯৬) সম্পত্তিতে আশ্রয় দেন একই গ্রামের মৃত অহেদ আলী সানা পুত্র সোলামান সানা (৫৫), উকিল সানা (৪৫) ও খলির সানা পুত্র নুরুল সানা (৩০)। অ্যাডভোকেট পেশার কারণে পাইকগাছায় থাকার সুযোগে তাদের দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি গ্রাসের চেষ্ঠা করে। অ্যাড. শরিফার বৃদ্ধ পিত্রাসহ পরিবারের অন্যান্য সদস্য ওই সম্পত্তি তথা গ্রামের বাড়িতে বসবাস করেন। অ্যাড. বাহিরে থাকায় ওই সম্পত্তি দখলের পায়তারাসহ গাছগাছালি কর্তনের চেষ্টা ও তাদের পুকুরের মাছ ধরে নিতে উদ্যত হয়। বাধা দিতে গেলে সোলামান সানা পুত্র বিল্লাল সানা (৩২) মারপিট করিতে উদ্যতসহ জীবননাশের হুমকির দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-২১২ তাং ০৪.১০.২০২১। কাগজ-পত্র দৃষ্টে দেখা যায়, অ্যাড. এর পৈত্রিক সম্পত্তি উপজেলার কমলাপুর মৌজা এস এ ১/৯ খতিয়ানে দাগ ১০৯৯, বিআর এস দাগ ১৪৮১, ১৪৮২ ও ১৪৮৩ জমির পরিমাণ ১ একর ২০ শতক। কোন তফশীল ছাড়া সোলামান সানা ৪ অক্টোবর থানায় একটা মিথ্যা সাধারণ ডায়েরী করেন। এব্যপারে তার পুত্র বিল্লাল সানা মুঠোফোনে জানান তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। তবে তারা সেখানে থাকেন। ভুক্তভোগী অ্যাড. শরিফ খাতুন বলেন সোলামান সানা গংদের পৈত্রিক সম্পত্তিতে আশ্রয় দিলে এখন তা গ্রাস করা চেষ্টা করছে।