খুলনার পাইকগাছায় ডাকাতি কালে ধর্ষণ মামলায় চার জনকে পুলিশ মঙ্গল ও বুধবার বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে। উপজেলার কালুয়া গ্রামের মৃত নিরোধ ঢালীর বাড়িতে ২৮ সেপ্টেম্বর গভীর রাতে ডাকাতি হয়। এ সময় বিলাস ঢালী ও তার মা ঘুমিয়ে ছিল।দরজা খোলার শব্দে তারা জেগে উঠে। তারা কারা এ কথা বলতেই তাদের কে মারপিট করে ও খুন করার হুমকি দিয়ে তাদের মোবাইল স্বর্ণালঙ্কার সহ ১ লাখ ৪৮ হাজার টাকার মালামাল লুটপাট করে। এ সময় বাড়ির মহিলাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় অজ্ঞাত ৪ জনের নামে মামলা করে। এ মামলায় পুলিশ মঙ্গল ও বুধবার বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে অহিদুল ইসলাম (২৮)কে গ্রেফতার করে। সে কয়রার আমাদী গ্রামের জিয়াদ আলীর ছেলে। তার স্বীকারউক্তি মোতাবেক মৌখালীর ইউসুফ ঢালীর ছেলে ফেরদাউস (৫১) মৃত অহেদ ঢালীর ছেলে রাকিবুল ঢালী (২৮) ও আমাদী গ্রামের খলিলুর রহমানের ছেলে মোলায়েম হোসেন (২৪)কে গ্রেফতার করে। তাদেরকে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেন।