খুলনা পাইকগাছায় নববধূ ও মাস্টার্স পড়ুয়া মেধাবী ছাত্রী তানিয়ার হাতের মেহেদীর রং না শুকাতেই বিয়ের ৫ দিন পর স্বামীর বাড়ী থেকে বিতাড়িত হয়েছে। এ ঘটনায় মার্দ্রাসা শিক্ষক স্বামী সাইফুল ইসলাম সহ উপজেলা জামায়েতের সাবেক আমীর মার্দ্রাসা অধ্যক্ষ আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। থানায় মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৮ সেপ্টেম্বর উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ গ্রামের কামরুল ইসলাম এর মেয়ে খুলনা আযমখান কমার্স কলেজের ম্যানেজমেন্ট মাস্টার্স এর শেষ বর্ষের মেধাবী ছাত্রী তানিয়ার সাথে উপজেলার মটবাটির জিল্লুর রহমানের ছেলে সাইফুলের আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়। সাইফুল ইসলাম গদাইপুরের মটবাটি দাখিল মার্দ্রাসার শিক্ষক। মেয়ের পরিবারের দাবী এ বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখভাল করেন এ মার্দ্রাসার অধ্যক্ষ জামায়েত ইসলামীর সাবেক আমীর মাওঃ আমিনুল ইসলাম। তানিয়ার পারিবারিক সূত্র জনান, বিবাহে যৌতুক হিসেবে হাতের, কানের ও গলার হার সহ ৫ ভরি সোনার গহনা ও জামাই এর মটর সাইকেল ক্রয়ের জন্য নগদ ১ লাখ ২০ টাকা দেওয়া হয়। অভিযোগ উঠে বিবায়ের পর পরই জামাই সাইফুলের পরিবার পালসার মটর সাইকেলের অতিরিক্ত টাকা দাবী করে বিয়ের অন্যান্য উপটৌকনের মান নিয়ে প্রশ্ন তোলেন। যার ফলে অশান্তি থেকে তানিয়া শ্বশুর বাড়ীতে একপর্যায়ে মানসিক ভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় শ্বশুর বাড়ীর লোকজন পাগল গালি দিয়ে তানিয়ার গায়ের সব গহনা খুলে নিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় তানিয়ার ফুফা পৌর সদরের বাসিন্দা এসএম ইয়াসির আরাফাত আক্কাস বাদী হয়ে তানিয়ার স্বামী ইয়াসিন ইসলাম, অধ্যক্ষ আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে ৩ অক্টোবর থানায় ১১(গ) ৩,২০০০ সালের নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, যার নং-৪। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহতের কথা বলে ওসি মোঃ এজাজ শফী বলেন, ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।