বাগেরহাটের মোল্লাহাটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা ও ৭টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকের সাথে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মোল্লাহাট পল্লী বিদ্যুতের এজিএম মোঃ মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফুল্য কুমার মন্ডল, সাধারণ সম্পাদক দেবাশীষ বসু, বাগেরহাট জেলা যুব ঐক্য পরিষদের সদস্য কল্লোল বিশ্বাস পলু, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপের সভাপতি সম্পাদকবৃন্দ।