সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার( সার্বিক) জাকির হোসেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সচেতন হতে হবে। শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। তাহলে সবার জন্য কাজ করতে সুবিধা হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুসহ আট উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা ভিত্তিক আট উপজেলার আটটি ইউপি চেয়ারম্যানকে সর্বোচ্চ পারফম্যান্স অর্জনকারীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।