দিনাজপুরের কাহারোলে আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২১ উদযাপন উপলক্ষ্যে গতকাল বিকেলে কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ৯৮ টি পুজা মন্ডপে ৫০০ কেজি করে মোট ৪৯ মেট্রিক টন জিআর চালের ডিও বিতরণ করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, ওসি রইচ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ ও সহকারী প্রকৌশলী কুতুবউদ্দীন প্রমুখ।