পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও নদীতে স্থাপিত অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে জব্দ করা হচ্ছে সোঁতিজাল,চায়না জাল ও বাদাই জাল। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নিমাইচড়া,চিনাভাতকুর,হান্ডিয়ালের ডেফলচড়া,ছাইকোলার জিয়ালগাড়ী ও গুমানী নদীর বিভিন্ন স্থানে স্থাপিত একাধিক অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি চায়না জাল,২টি বাদাই জাল ও একটি সোঁতিজাল। জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। এ সময় থানা পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান,নদী ও বিলের মাঝে স্থাপিত অবৈধ সোঁতিবাঁধ,সোঁতিজাল উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।