পাবনার চাটমোহরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এ কারণে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততাও বেড়েছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা এখন মহাব্যস্ত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ধর্না দেওয়ার পাশাপাশি জেলায় লবিং করছেন কেউ কেউ। সম্ভাব্য প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দিচ্ছেন বিভিন্ন স্থানে। কেউ কেউ ব্যানার,পোস্টার লাগিয়ে দোয়া ও সমর্থন চাইছেন। এসকল ব্যানার ও পোস্টারে নেতৃবৃন্দের ছবি শোভা পাচ্ছে। ইতোমধ্যে চাটমোহর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানদের দায়িত্ব পালনের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। বিগত ইউপি নির্বাচনে এ উপজেলায় আওয়ামী লীগের ৯জন,বিএনপির ১জন ও স্বতন্ত্র ১জন চেয়ারম্যান নির্বাচিত হন।
আগামী ইউপি নির্বাচনে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ৩৯ জন নৌকার মাঝি হতে চান। তারা দলের সাথে লবিং করার পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
ইউনিয়নওয়ারী আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন মথুরাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সরদার আজিজল হক,প্রভাষক নুর মোহাম্মদ বেনজীর,দেওয়ান সাহাবুর রহমান চন্দন ও মোঃ রেজাউল করিম।
বিলচলন ইউনিয়নে আবুল কালাম আজাদ,মোঃ াাকতার হোসেন,মোঃ সাইদুল ইসলাম,মোঃ সাইদুর রহমান।
গুনাইগাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,রজব আলী বাবলু ও হাবিবুর রহমান হাবি।
হরিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,শাহিদুল ইসলাম শাহেদ ও প্রভাষক আফজাল হোসেন।
মূলগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,সাহেব আলী মাস্টার,একেএম শরীফুল্লাহ সাচ্চু ও আঃ মান্নান।
ডিবিগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নবীর উদ্দিন মোল্লা,এস এম ওয়াহেদ আলী ও আমিনুল ইসলাম বিদ্যুৎ।
ফৈলজানা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন,হাফিজুর রহমান হাফিজ,আব্দুল সালাম,জয়নাল আবেদীন ভুইয়া,হায়াতুজ্জামান।
পাশর্^ডাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আজাহার আলী ও কামরুজ্জামান টিপুর নাম শোনা যাচ্ছে।
হান্ডিয়াল ইউনিয়নে রবিউল করিম মাস্টার,মোঃ নুরুল ইসলাম,শাহ আলম প্রাং ও বর্তমান চেয়ারম্যান কে এম জাকির হোসেন।
ছাইকোলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,নুরুজ্জামান নুরু ও বোরহান উদ্দিন সরকার।
নিমাইচড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান খোকন,নুরজাহান বেগম মুক্তি,মোঃ মকবুল হোসেন ও কাজী আরিফুল ইসলাম।
এ বিষয়ে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম বললেন,যারা ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন। আমরা সবার নাম জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠাবো। মনোনয়ন দেওয়ার মারিক জননেত্রী,প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকে মনোনয়ন দিবেন,তাঁর পক্ষে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী কাজ করবে বলে আমার বিশ^াস রয়েছে।