দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে সার্বজনীন দুর্গাপূজা পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা -৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী বলেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া যাবে না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশে যে সম্প্রিতি বজায় রয়েছে তা বিনষ্ট করার জন্য একদল বিশেষ গোষ্ঠীর তৎপরতা সবসময় লক্ষণীয়। কিছুদিন আগে রুপসার শিয়েলিতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা কঠোর হস্তে দমন করা হয়েছে। আসন্ন দুর্গাপূজায় কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে বলেন।
গত সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন,থানা কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে আলী রেজা বাচা, মমতাজ শিরিন ময়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, সদর ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, যুবলীগ নেতা হাসান মাহমুদ রাকিব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দাস,সাধারণ সম্পাদক প্রদীপ ক্মুার সহ প্রতিটি পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।