বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নের ১৩নং বিট পুলিশিং আয়েজনে কমিউনিটি সচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, এ স্লোগান সামনে রেখে মঙ্গলবার সকালে কামালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, একটি বে-সরকারী সংস্থার জেলা ফ্যাসিলিটেটর মোছা: তামিমা নাছরিন। সভায় প্রধান বক্তা ছিলেন, সারিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান। সভাপতিত্ব করেন, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো: দুরুল হোদা। বিশেষ অতিথি ছিলেন, কামালপুর ইউপি চেয়ারম্যান মো: হেদাইদুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ১৩ নং বিট পুলিশিং কর্মকর্তা এস আই এখলাছুর রহমান। প্রধান অতিথি তামিমা নাসরীন বক্তব্যে বলেন, সমাজে সবাই কম বেশি হয়রানী, নির্যাতন ও বিভিন্ন রকমের সমস্যায় পরেন। কিন্তু চেপে না রেখে আপনার বাড়ির কাছে বিট পুলিশ কে খবর দিন, তা না হলে থানা পুলিশ কে, তাতেও কাজ না হলে জাতীয় নম্বর-৯৯৯ এ ফোন দিয়ে আপনার যে কোন জরুরী সমস্যা অবহিত করতে পারেন।