পাবনার চাটমোহর উপজেলায় এবার ৫৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা। হিন্দু ধর্মাবলস্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব পালনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।
উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ হামিদ মাস্টার,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন,প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরে আলম,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ নুরুজ্জামান,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী,সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু,পৌর পূহা উদযাপন পরিষদের সভাপতি শম্ভুনাথ কুন্ডু,দীলিপ ব্রম্মচারী,সুরেশ হলদার হয়দেব,দিিলপ কুমার আচার্য,বীরেন সাহা প্রমূখ।
সভায় সুষ্ঠুভাবে পূজা উদযাপনে ৩টি পরিদর্শন টিম গঠণ করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য,আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ মহালয়া।