পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও নদীতে স্থাপিত অবৈধ সোঁতিজাল অপসারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নিমাইচড়া, চিনাভাতকুর, হান্ডিয়ালের ডেফলচড়া, জিয়ালগাড়ী ও গুমানী নদীর বিভিন্ন স্থানে স্থাপিত ৮টি বানা ও সোঁতিজাল অপসারণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সোঁতিজাল অপসারণে অভিযান পরিচালনা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মরিফুল ইসলাম জানান,নদী ও বিলের মাঝে স্থাপিত অবৈধ সোঁতিজাল অপসারণ ও কেটে ফেলা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।