বাল্য বিয়ে রোধকল্পে শেরপুরের শ্রীবরদীতে নিকাহ রেজিষ্টারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুম সোমেশ্বরীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, থানা কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, নিকাহ রেজিষ্টার আবু সাঈদ দিনার, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমূখ। সভায় বক্তারা বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন।