মঙ্গলবার দুপুরে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্ম দিন উপলক্ষ্যে ভেষজ চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল মালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান কবীর ও প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী প্রমুখ।