বাগেরহাটের মোল্লাহাটে হিন্দু ধর্মিয় সর্ব বৃহত উৎসব শারদিয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল (৮৪টি) পূজা মন্ডপের সভাপতি সম্পাদকের সাথে এক মতবিনিময় সভা করেছে থানা কর্মকর্তা ইনচার্জ। থানা কর্মকর্তা ইনচার্জ সোমেন দাসের সভাপতিত্বে সোমবার দুপুরে থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফুল্য কুমার মন্ডল, সাধারণ সম্পাদক দেবাশীষ বোস, উপ-পুলিশ পরিদর্শক ঠাকুর দাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক সোহেল রানা, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান মোল্লা প্রমূখ।
সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান যুব ঐক্যপরিষদের সদস্য কল্লোল বিশ্বাস পলু।