রংপুরে খেলতে গিয়ে খালে পড়ে দিপা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কাউনিয়া উপজেলার উদয়নারায়ণ মাছহাড়ী বালাপাড়া নোয়াখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। দিপা মনি ওই এলাকার রমজান আলীর ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার রংপুরে ভারী বর্ষণ হলে চারপাশ পানিতে টইটম্বুর হয়ে পড়ে। সোমবার দুপুরে দিপা নানার বাড়ির পাশে খেলতে থাকে। এ সময় পাশেই থাকা খালের মধ্যে একটি জাম্বুরা দেখতে পায় দিপা। সেটি তুলতে গিয়ে সে খালে পড়ে যায়। এদিকে পরিবারের লোকজন দিপাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে খালের পানিতে দিপাকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পানিতে ডুবে দিপার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সারাই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।