খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। থানা পুলিশ ও মৃতের স্বজনরা জানান, লস্কর ইউনিয়নের উড়াবুনিয়া গ্রামের রমেশ মন্ডলের ছেলে দেব্রত (৩৮) সোমবার বেলা সাড়ে ১১ টায় নিজের বাড়িতে বিদ্যুতের কাজ করছিল। এমন সময় অসর্তকতা বসত বিদ্যুৎস্পৃষ্টে সে আহত হলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। থানা কর্মকর্তা ইনচার্জ মো. এজাজ শফী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।