দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মোঃ আশরাফ হোসেন খুলনা শহরের দৌলতপুর মেট্রো থানার দেয়ানা দক্ষিণপাড়ার ইউনুস বন্দের পুত্র মোঃ জামিরুল বন্দের বিরুদ্ধে ঠক, প্রতারনা ও বিশ্বাস ঘাতকতা করে টাকা আত্মসাতের অভিযোগ এনেছে। এমামলা পিবিআই এর নিকট তদন্তাধীন আছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের আশরাফ হোসেন দিঘলিয়া উপজেলার আয়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একেএম মুমিনুস শহীদের উন্নয়ন কাজের সাইডে মালামাল সরবরাহ বাবদ দেওয়া সোনালী ব্যাংক ভোলা শাখার হিসাব নম্বর ০৪০৭৭০১০১৪২৩১ হতে ২ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করার জন্য দেয়ানার মোঃ জামিরুল বন্দর কাছে দেন। প্রকাশ থাকে যে এ সময় ব্যবসায়িক ও নানা কারণে আশরাফের সাথে জামিরুলের সুসম্পর্ক ছিল।কিন্তু ওই টাকা প্রকৃত মালিককে না দিয়ে নানা টালবাহনা করে। যে করণে আশরাফ নিরুপায় হয়ে পাওনা টাকা আদায়ের নিমিত্তে আশরাফ আইনজীবী মারফত পাওনা টাকা আদায়ের লক্ষে গত ১০ জুন ২০২১ তারিখে দেয়ানার জামিরুলের নামে লিগাল নোটিশ প্রেরণ করেন। যাহা জামিরুল ১৪/০৬/২০২১তারিখে গ্রহণ করে।উক্ত লিগাল নোটিশ হাতে পেয়ে জামিরুল বন্দ (৪০) ৩/৪ জন মস্তান প্রকৃতির লোককে সাথে নিয়ে আশরাফের বাড়িতে আাসে এবং আশরাফকে নানা হুমকি ও অশ্রব্য ভাসায় গালাগালি করে। সে আশরাফকে বলে পারলে টাকা আদায় করে নিস। আমি তোকে টাকা দিবনা। টাকা চাইলে ফল ভালো হবে না। আশরাফ তার পাওনা টাকা না পেয়ে ব্যবসা বানিজ্য হরিয়ে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে। ফলে আশরাফ তাঁর টাকা উদ্ধারে জামিরুলের নামে গত ৬/৮/২০২১ ইং তারিখে মামলা দায়ের করেছেন। যে মামলার ধারা ৪০৬/৪২০/৫০৬, যে মামলা পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
সৈয়দ জাহিদুজ্জামান ০১৭২১০৪৭৬৮০