আসন্ন শারদীয় দূর্গা পূজা উদ্যাপন উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি আসিত বরন সাহা। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার রায়, চালনা পৌর পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সুকৃতি রায়, আনসার ভিডিপি কর্মকর্তা রাকিব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, দাকোপ প্রেসক্লাব সভাপতি শিপন ভুইয়া, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, বাজুয়া পূজা মন্ডপের সভাপতি অচিন্ত্য সাহা, শ্রীনগর পূজা মন্ডপের সভাপতি প্রসেনজিৎ রায়, লাউডোব পূজা মন্ডপের সভাপতি ও ইউপি সদস্য নিহার মন্ডল, তিলডাঙ্গা পূজা মন্ডপের সভাপতি কমলেশ বাছাড়, সুতারখালী পুজা মন্ডপের সভাপতি ও ইউপি সদস্য মিহির কুমার রায়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় শান্তিপূর্ন পরিবেশে সরকারের নির্দেশনা মেনে শারদীয় দূর্গা উৎসব পালনে সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়। উল্লেখ্য প্রতিবারের ন্যায় দাকোপে এবার ৮১ টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।