পাবনার চাটমোহর ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (৩ অক্টোবর) সকালে হাসপাতালের উদ্বোধন করেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি লায়ন মোঃ বেবী ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি।
চাটমোহর ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ¦ মো.আ. হাসিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) মো. ফসিউর রহমান,পুলিশের অতিরিক্ত ডিআইজি,র্যাব-৪ এর পরিচালক মো. মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম,পাউবো’র সাবেক অতিরিক্ত মহাপরিচালক যতিদাস কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম আনোয়ারুল ইসলাম,সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম সামসুদ্দিন খবির,ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন,ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ,পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আজাহার অলী প্রমূখ। স্বাগত বক্তব্য দেন চাটমোহর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান।