পাবনার চাটমোহরে বানার বাঁধ ও সোঁতিজাল দিয়ে বিল ও নদী দখল করে মাছ নিধন করা হচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা উপজেলার হান্য়িাল ইউনিয়নের ডেফলচড়া ও পাকপাড়া ও বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া এলাকায় সোঁতিজাল স্থাপন করেছেন। বিল ও নদী দখল করে ছোট-বড় মাছের সাথে কাঁকড়া,শামুক,ঝিনুক ও কীটপতঙ্গ নিধন করা হচ্ছে। এতে চাটমোহরসহ চলনবিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসী জানান,হান্য়িাল কাটা নদীর বিভিন্ন স্থানে,নটাবাড়িয়ার কিনু সরকারের জোলা ও নিমাইচড়ার গুমানী নদীতে সোঁতিজাল স্থাপন করে মাছ নিধন করা হচ্ছে। এতে সাধারণ মৎস্যজীবি ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান,আমরা সোঁতিজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। এগুলো কাটা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান,ইতোপূর্বে সোঁতিজাল অপসারণ করা হয়েছে। আবারো অবৈধ সোঁতিজাল অপসারণ করা হবে।