সিসিবিভিও আয়োজনে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায় রাজাবাড়ী ডিগ্রী কলেজ হল রুমে আজ ০২ অক্টোবর, ২০২১ শনিবার সিসিবিভিও পরিচালিত রক্ষাগোলা কর্মসূচির আওতায় জনসক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রক্ষাগোলা নেতৃবৃন্দের সাথে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও সুশীলসমাজের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য হলো উপজেলা পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অধিকার অর্জন, অভিগম্যতা ও সম্পৃক্ততা বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের সুসম্পর্ক বৃদ্ধি, উপজেলা প্রশাসন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে নাগরিক সেবা ও অধিকার প্রদানে আরো বেশী বেশী এবং যৌক্তিকভাবে এগিয়ে আসেন সে বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত করা।
এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিওর সমন্বয়কারী মো: আরিফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সেলিম রেজা, রাজারাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জান, রাজাবাড়ীহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাফরুদ্দিন, মহিশালবাড়ী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদেও সভাপতি কৃষ্ণ কুমার, দেওপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ সরেন, সদস্য মুক্তার আলী, মহিলা সদস্য মিসেস কস্তানিতিনা হাঁসদা, গোগ্রাম ইউপি সদস্য আব্দুল্লাহ, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি অজয় মিঞ্চ, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সিসিবিভিওর, মনিটরিং অফিসার সাহাবুদ্দিন সিহাব। সভাটি পরিচালনা করেন সিসিবিভিওর প্রশিক্ষন কর্মকর্তা নিরাবুল ইসলাম নিরব।
মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মধ্য থেকে মতামত দেন সরল এক্কা, ঝর্না লাকড়া, সুমিত্রা পান্না, রঘুনাথ পাহাড়িয়া, নাসিমা খালকো, সীমা টপ্প্য, প্রেমচাঁদ এক্কা, সুদক্ষন টপ্য, নিরঞ্জন কুজুরসহ অনেকে। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ন্যায় বিচার-শালিসসহ তাদের এলাকার রাস্তাা-ঘাট সংস্কার, বয়স্ক ভাতা, দুঃস্থমাতা ভাতা, ভিজিএফ /ভিজিডি সহায়তা, আদিবাসী কবরস্থান ও শশান সংরক্ষণ, খাস জমি বন্দোবস্ত প্রদানে সহায়তা, বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকুপ প্রদান, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন প্রাপ্তিতে সহায়তা, মাদক বিরোধী ইত্যাদির দাবী উপজেলা প্রশাসনের উপস্থিত কর্মকর্তাবৃন্দের নিকট উপস্থাপন করেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে জনগণের দাবীর প্রতি সমর্থনসহ পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে, “বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল, উরাঁও, পাহাড়িয়া, মুন্ডারী, রায়, রাজোয়াড়, মুরারীসহ প্রায় ৩৩টি জনজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য দারিদ্র্যসহ অন্যান্য দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সিসিবিভিও উদ্ভাবিত রক্ষাগোলা উন্নয়ন মডেলটি অনুসরণ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন দেওপাড়া, গোগ্রাম, মাটিকাটা, রিশিকুল, গোদাগাড়ী ও মোহনপুর ইউনিয়নের ৩৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামের জনগণের উন্নয়নের জন্য রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিসিবিভিও পরিচালিত এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে - খাদ্য নিরাপত্তা ও দারিদ্র হ্রাসকরণে আওতায় “নারীর ক্ষমতায়ন বা জেন্ডার উন্নয়নে গ্রামবাসীর সামাজিক সংগঠন”,“স্থিতিশীল খাদ্য নিরাপত্তা”, “স্বাস্থ্য ও স্যনিটেশন”, “সামাজিক পুঁজি গঠন”,“সেপটিনেট-এ অভিগম্যতা বৃদ্ধি”,“দক্ষতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন”, “মাতৃ ভাষায় প্রাক প্রাথমিক শিশু শিক্ষা”, “ভূমি অধিকার ও ব্যবস্থাপনা”, “আইনগত ও সাংবিধানিক সচেতনতা বৃদ্ধি”, “দুর্যোগপূর্ব, দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা”,“সাংস্কৃতিক উন্নয়ন”, ইত্যাদি কার্যক্রম সংস্থা নিবিড়ভাবে বাস্তবায়ন করছে।
উপজেলা, ইউনিয়ন পরিষদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে রক্ষাগোলা নেতৃবৃন্দের
মতবিনিময়
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: