অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতার লক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, সন্মানিত অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, ভেটেনিনারি সার্জন ডা. পার্থ প্রতিম রায়, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রদীপ কুমার পোদ্দার, দ্বীপ জ্যোতি সরকার, সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, ডল্টন রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, মো. শহীদুল্লাহ সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী ও উপজেলার কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।