সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও শনিবার সকালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ও উপজেলা প্রকৌশলী আবুল হাশেম প্রমুখ।