রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন, মতবিনিময় ও বৃক্ষের চারা রোপন কর্মসূচী পালন করা হয়। গতকাল শনিবার সকালে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন ও মতবিনিময় করেন প্রধাণ অতিথি ঢাকা গনগ্রন্থাগার অধিদপ্তরে পরিচালক মরিয়ম বেগম। মতবিনিময় শেষে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের বাগানে বৃক্ষের চারা রোপন করেন পরিচালক মরিয়ম বেগম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আবেদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক শাহ আলম, সিরাজুল ইসলাম সিরাজ, মোস্তফা তোফায়েল হোসেন, আবু তালেব মিয়া, মোছাঃ নাছিমা আক্তার, বাংলাদেশ বেসরকারী গনগ্রন্থাগার পরিষদের মহাসচিব নাছিম আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।